বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
এসএ টিভিতে শুরু হচ্ছে ‘মুহাম্মদ (সা.) ও ‘ইউসুফ-জুলেখা’ দুই বছর মেয়াদে চলচ্চিত্র গ্রাহক সংস্থার নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছেন সীমান্ত দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু সার নিয়ে যতটা না বাস্তব সংকট, তার চেয়ে বেশি রটনা হচ্ছে : আসাদুল হাবিব দুলু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএসটিআই মানদণ্ড পূরণে ব্যর্থ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ সৌদি আরবের রিয়াদে সংঘটিত অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ বৃহস্পতিবার দেশে পৌঁছাবে এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা রংপুরে ৪ জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ৩.২৪ পিএম
  • ১২১ বার পড়া হয়েছে

 

মল্লিক জামাল, স্টাফ রিপোর্টারঃ-বরগুনা সদর উপজেলার ২ নং গৌরিচন্না ইউনিয়নের কলেজ সংলগ্ন রোডের মোহাম্মাদীয়া মহব্বত রশীদ সিফাতিয়া জান্নাত মাদ্রাসার উদ্যোগ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান এবং শতাধিক শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি ২৫) সকাল ১১ টায় গৌরীচন্না কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব ইউসুফ আলী মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং মোহাম্মাদীয়া মহব্বত রশীদ সিফাতিয়া জান্নাত মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ ফজলুল হক মাস্টার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরত কামনা করে বলেন, কোটা বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা এ দেশকে মুক্ত করেছি, আমরা স্বাধীন ভাবে কথা বলতে পারছি। বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পেরেছি। তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে রাষ্ট্রভার গ্রহণ করবেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , গৌরিচন্না ইঞ্জিনিয়ার সুলতানা সালেহ্ কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, গৌরীচন্না ন‌ওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল ফারুক সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com