বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে বিএনপির প্রতিষ্টাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন

  • আপডেট সময় সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫, ৬.৫১ পিএম
  • ১২০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদকঃ

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) জাতীয়তাবাদী দল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে কালিবাড়ি শৈলী কিন্ডার গার্ডেনে জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।আলোচনা সভায় বিএনপি নেতা আমানুল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বিএনপি’র নেতা একেএম আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা।ময়মনসিংহ জেলা (উত্তর) যুবদলের সদস্য রাকিবুল আলম রতনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব আশিকুর রাজ্জাক ভূইয়া উজ্জ্বল, ময়মনসিংহ (উত্তর) জেলা সেচ্ছাসেবক দলের সদস্য বিপুল হাসান প্রমুখ। এ সময় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মীরা এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির উন্নতি, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশের জন্য তার অবদান এবং স্বাধীনতার পরবর্তী বাংলাদেশের উন্নয়নমূলক কাজগুলো তুলে ধরেন। দেশের মানুষের জন্য তার অবদান দেশবাসী কখনো ভুলবে না। বক্তারা বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় ছিল এবং তার নির্দেশনায় বাংলাদেশ বিশ্বব্যাপী শ্রদ্ধার সাথে পরিচিত ছিল।উল্লেখ্য যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামের মণ্ডল বাড়ীতে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের ৮ম রাষ্ট্রপতি ছিলেন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জাতির পক্ষে সাহসী নেতৃত্ব দেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com