বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নওগাঁয় নতুন নামকরণ করা হলো, “নওগাঁ বিশ্ববিদ্যালয়”

  • আপডেট সময় শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫, ৫.০৬ পিএম
  • ২০৬ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ-নওগাঁয় স্থাপিত বঙ্ঘবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে নওগাঁ বিশ্ববিদ্যালয় নামকরন করা হয়েছে।

বৃহষ্পতিবার (১৬ জানুয়ারি) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে এই নাম পরিবর্তন করা হয়। যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া তার ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও নওগাঁ বিশ্ববিদ্যালয় সূত্রও এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের খবরটি প্রকাশ হলে নওগাঁর বিভিন্ন মহলে আনন্দ উচ্ছাস ছড়িয়ে পড়ে এবং শহরের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল করতে দেখা গেছে। মিছিলের শ্লোগান ছিল ‘আমাদের দাবি পুরুন হলো, এই মাত্র খবর এলো।’ ‘এই মাত্র খবর এলো, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন হলো ’ ইত্যাদি।  নওগাঁ পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় ছাত্রদের মিছিল শেষে বক্তব্য দিতে দেখা গেছে।

এ ব্যাপারে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহা. হাছানাত আলী জানান, তিনি গত ১২/১১/২০২৪ ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য লিখিত ভাবে আবেদন জানিয়ে ছিলেন। জেলার নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণ যৌক্তিক হয়েছে। ৫ আগষ্ট/২৪ সরকার পরিবর্তনের পর থেকেই বিভিন্ন মহল থেকে বিশ্ববিদ্যালয় নাম পরিবর্তনের দাবি জানানো হয়। এ কারনে কিছু দাপ্তরিক কার্যক্রম পরিচালনার থেকে সমস্যার সৃষ্টি হচ্ছিল। এই নাম পরিবর্তনের ফলে দাপ্তরিক কার্যক্রমে গতি ফিরে পাবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com