বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ৪.১০ পিএম
  • ১২৫ বার পড়া হয়েছে

মো:মনসুর আলী,রুহিয়া থানা(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ-ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভার আয়োজন করা হয়। রুহিয়া থানা ছাত্রদলের আয়োজনে দীর্ঘ ১৭ বছর পর এমন আনন্দঘন পরিবেশের মধ্যে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী রুহিয়া থানা ছাত্রদল। বুধবার (০১ জানুয়ারি) বিকাল ৩টায় রুহিয়া ডাকবাংলো মাঠ হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে রুহিয়া থানার প্রধান প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো মাঠে শেষ হয়।

র‍্যালি শেষে রুহিয়া থানা ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন দেলুর সভাপতিত্বে এবং যুগ্ন আহবায়ক কামাল কামু ও মিলনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া থানা বিএনপির সভাপতি মো: আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে রুহিয়া থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মালেক মানিক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, যুগ্ন সম্পাদক মকবুল হোসেন, ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক রেজওয়ানুল হক রেজু, ১নং রুহিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল হক, রুহিয়া থানা কৃষকদলের সভাপতি আইনুল হক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, রুহিয়া থানা মহিলাদলের সভাপতি মোছা: রহিমা খাতুন, রুহিয়া থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহবায়ক আপেল মাহমুদ, সাবেক থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি সাদ্দাম হোসেনসহ রুহিয়া থানার ৬টি ইউনিয়নের ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন রুহিয়া থানা জাসাস এর সাধারণ সম্পাদক আইডল খোকা খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com