সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ফিক্সিংয়ের মামলায় গ্রেপ্তার হয়ে ৪ দিনের রিমান্ডে সাকিবের দলের মালিক

  • আপডেট সময় শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৭.৪৮ পিএম
  • ১৪১ বার পড়া হয়েছে

ফিক্সিংয়ের অভিযোগে শ্রীলঙ্কার টি১০ সুপার লিগের দল গল মারভেলসের মালিক প্রেম ঠক্করকে গ্রেপ্তার করা হয়েছে। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজওয়্যারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ইএসপিএনক্রিকইনফো। প্রতিবেদন অনুযায়ী, ঠক্কর এক বিদেশি খেলোয়াড়কে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেন। সেই খেলোয়াড় প্রস্তাব নাকচ করে ফিক্সিং-বিরোধী ইউনিটকে বিষয়টি জানালে, শ্রীলঙ্কার স্পোর্টস পুলিশ ইউনিট ঠক্করকে গ্রেপ্তার করে। পরে আদালত তাকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছে।

গল মারভেলসের খেলোয়াড় হিসেবে শ্রীলঙ্কায় অবস্থান করছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রেম ঠক্করের এই গ্রেপ্তারের ফলে দল এবং লিগ নিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। তবে গল মারভেলসের খেলা নির্ধারিত সূচি অনুযায়ীই চলছে। আজকের ম্যাচে বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে গল মারভেলস ৫.৫ ওভারে ৫৩ রান করে ৪ উইকেট হারিয়েছে। সাকিব ৩ বলে ৬ রান করে আউট হন।

প্রেম ঠক্কর ভারতীয় নাগরিক হলেও তিনি শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দল পরিচালনা করেন। তার গ্রেপ্তারের ঘটনায় লঙ্কা টি১০ সুপার লিগে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মানসিক চাপের মধ্যে ফেলে দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com