সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ফরিদপুরে ট্রাক-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কলেজ ছাত্র নিহত, আহত-২

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৬.৪৯ পিএম
  • ১৫৪ বার পড়া হয়েছে
মাহমুদুর রহমান(তুরান), ফরিদপুরঃ
ফরিদপুরের নগরকান্দায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তাজিম সরদার (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার রাত আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নাগারদিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই তাজিমের মৃত্যু হয়। নিহত তাজিম উপজেলার চরযশোরদি ইউনিয়নের আশফোরদি গ্রামের হাবিব সরদারের ছেলে। সে সরকারি মুকসুদপুর কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।
এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী শাওন (২৫) ও খালিদ (১৭) গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মোহাম্মদ বাকি জানান, রাত আনুমানিক আটটার দিকে ভাঙ্গার দিক থেকে আসা বাইকটি নগরকান্দার নাগারদিয়ায় পৌছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে তাজিমের মৃত্যু হয় এবং সাথে থাকা তার দুই বন্ধু শাওন ও খালিদ গুরুতর আহত হয়। লাশ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com