মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

নাজিরপুরে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৬.৫০ পিএম
  • ১০৬ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের নাজিরপুরে চাঁপাগাছ থেকে পড়ে জুলফিকার আলী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (০৪ ডিসেম্বর) সকালে তিনি গাছ থেকে পড়ে যান। পরে মৃত্যু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
নিহত জুলফিকার আলী শেখ উপজেলার চৌঠইমহল গ্রামের মৃত আব্দুল জলিল শেখের ছেলে। মৃত জুলফিকারের স্বজনরা জানান, সকালে একটি চাপা গাছ কাটার জন্য তিনি ওই গাছে থাকা ডালপালা কাটতে গাছে উঠে। এ সময় গাছ থেকে তিনি পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত্যু ঘোষণা করে।
নাজিরপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরএমও উজ্জ্বল মন্ডল জানান, মৃত্যু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন,  এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।  ওয়ারিশগন যে ভাবে চাইবে সেই ভাবে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com