বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মালয়েশিয়ায় ইউনিভার্সাল ইয়ুথ লিডারশিপ সামিটে পিরোজপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাওমি নাওয়ার

  • আপডেট সময় বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৬.৪৭ পিএম
  • ১২৫ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ইউনিভার্সাল ইয়ুথ লিডারশিপ সামিট-২০২৪ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবিপি) শিক্ষার্থী নাওমি নাওয়ার। সামাজিক উন্নয়ন ও জলবায়ু নিয়ে কাজ করা নাওমি বশেমুরবিপ্রবিপির গণিত বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ অধ্যয়নরত।
নতুন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী হয়ে আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় নাওমিকে শুভেচ্ছা ও অভিননন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।
জানা যায়, গত ২১ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় ইউনিভার্সাল ইয়ুথ লিডারশিপ সামিট। ইউনিভার্সাল ইয়ুথ মুভমেন্টের আয়োজনে চারদিন ব্যাপী এ সামিটে বাংলাদেশ থেকে অংশ নেন নাওমি নাওয়ারসহ ৪ জন যুব প্রতিনিধি। বাংলাদেশ থেকে অংশ নেওয়া বাকিরা হলেন- নামরাতা চাকমা, আবিদা চৌধুরী ও আরিয়ান খান।
এবারের সামিটে বাংলাদেশসহ বিশ্বের ৫৫টি দেশ থেকে সব মিলিয়ে ৯২ জন যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের নিয়ে গঠিত ৯টি দলের একটিতে টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাওমি।
পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের হয়ে নাওমির প্রতিনিধিত্ব আমাদের জন্য অত্যন্ত গর্বের। এতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও উৎসাহিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com