মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ৬৭ হাজারের বেশি মানুষের

  • আপডেট সময় সোমবার, ৪ মে, ২০২০, ৯.২৯ পিএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। করোনায় বিশ্বের মধ্যে সবচেয়ে মারাত্মক অবস্থার সৃষ্টি হয় যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১ হাজার ৩১৩ জন। এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৬৭ হাজারের বেশি মানুষের।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসইই) তথ্য মতে, রোববার যুক্তরাষ্ট্রে একদিনে নতুন করে ২৫ হাজার ৫০২ জন করোনায় আক্রান্ত হয়েছে। তাদের তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্রে মোট ১১ লাখ ৫৮ হাজার ৪১ জন করোনায় আক্রান্ত। দেশটিতে কোভিড-১৯ রোগে প্রাণহানি হয়েছে ৬৭ হাজার ৬৮২ জনের।

অঙ্গরাজ্যগুলোর মতো জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ও ‘সম্ভাব্য মৃত্যু’ অন্তর্ভুক্ত করছে। তাতে যুক্তরাষ্ট্রে প্রাণহানির তালিকায় বড় ধরনের পরিবর্তন আসবে ধারণা করা হচ্ছে।

মৃত্যু আর আক্রান্তের মতো সুস্থতাও সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। ১ লাখ ৮০ হাজার ১৫২ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com