সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ইসরাইলি বিমান হামলায় কর্মস্থলে যাওয়ার পথে বাংলাদেশি নিহত : দূতাবাস

  • আপডেট সময় রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৬.০২ পিএম
  • ১৪১ বার পড়া হয়েছে

লেবাননে ইসরাইলি বিমান হামলায় কর্মস্থলে যাওয়ার পথে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে বৈরুতে বাংলাদেশ দূতাবাস।

শনিবার বিকেলে (স্থানীয় সময়) বৈরুতের গ্রাজমিয়ে এলাকায় এ ঘটনা ঘটে বলে দূতাবাস আজ জানায়। নিহত মোহাম্মদ নিজাম উদ্দিন (৩১) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খয়রা এলাকার মোহাম্মদ আবদুল কুদ্দুসের ছেলে, তার পাসপোর্ট নম্বর ইএফ ০৬২০০৪৩।

লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাবেদ তানভীর খান প্রবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বাংলাদেশের অর্থনীতিতে তার অবদানের জন্য নিহতকে ‘রেমিটেন্স যোদ্ধা’ হিসাবে সম্মান জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

নিহতের স্ত্রী লেবাননে রয়েছেন এবং বাংলাদেশ দূতাবাস তার সঙ্গে যোগাযোগ রাখছে বলে এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

তিনি বলেন, তাকে জানানো হয়েছে যে চলমান সংঘর্ষের মধ্যে ফ্লাইটের অভাবের কারণে মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com