বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা

কাউখালীতে ক্যান্সার রোধে সেমিনার অনুষ্ঠিত 

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৫.৫১ পিএম
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দের সাথে জরায়ু ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোঃ শহিদুজ্জামান, স্বাস্থ্য সহকারী মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মোঃ মশিউর রহমান, উপজেলা ইমাম ও মুয়াজ্জিন সমিতির সভাপতি হাফেজ মাওলানা মোঃ এবাদত হোসেন, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলিসট  এ বি এম আনিসুল হক। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুজন সাহা বলেন, আগামী ২৪ অক্টোবর থেকে উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণীর ১০ থেকে ১৪ বছর বয়সী ছাত্রীদের জরায়মুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা দেয়া হবে। ১ ডোজ টিকা কিশোরী অবস্থায় নিলে তা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সবচেয়ে বেশি কার্যকরী। এই টিকা ভবিষ্যতে বৈবাহিক জীবনে পদার্পণ করার আগেই শরীরে এইচপিভি ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com