মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীদের মালামাল ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেফতার দুই

  • আপডেট সময় রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৬.৫১ পিএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীদের মালামাল জোরপূর্বক ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করছে ডিএমপির বিমানবন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃরা হলো মোঃ আমিনুল ইসলাম ও মোঃ রাকিব।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ এরশাদ আহম্মেদ  এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংরক্ষিত এলাকায় অবৈধ ভাবে প্রবেশ করে দুই ছিনতাইকারী আগত যাত্রীদের মালামাল জোরপূর্বক ছিনতাইয়ের চেষ্টা করে। থানা পুলিশ এই তথ্য পেয়ে শনিবার ৫ অক্টোবর ২০২৪ সেখানে অভিযান চালিয়ে মোঃ আমিনুল ইসলাম ও মোঃ রাকিব নামে দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান এর নিকট নিয়ে গেলে তিনি মোঃ আমিনুল ইসলামকে এক বছরের বিনাশ্রম ও মোঃ রাকিবকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্ত মোঃ আমিনুল ইসলামের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব ও পশ্চিম থানাসহ টঙ্গী পূর্ব থানায় ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে বলে যোগ করেন পুলিশের এই কর্মকর্তা। সাজাপ্রাপ্ত আমিনুল ও রাকিবকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com