সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

কানপুরে মার খেয়ে হাসপাতালে যেতে হলো বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক

  • আপডেট সময় শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৪.৪৫ পিএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

ভারতীয় সমর্থকদের উগ্র আচরণের কথা আগেই জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক মোহাম্মদ রবি। চেন্নাই টেস্টে তাকে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা ওড়াতে দেয়া হয়নি বলে অভিযোগ ও করেছিলেন। ‘টাইগার রবি’ নামে পরিচিতি পাওয়া এই সমর্থক এবার ভারতীয় সমর্থকদের মারধরের শিকার হলেন। কানপুরে মার খেয়ে হাসপাতালে যেতে হলো তাকে।

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর, সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শুক্রবার মাঠে নামে বাংলাদেশ। কানপুরে ম্যাচ চলাকালে ভারতীয় দর্শকদের মারধরের শিকার আহত হন রবি। এসময় নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত, প্রাথমিক চিকিৎসা দিতে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিন মধ্যাহ্নবিরতির সময় বৃষ্টি নামতে শুরু করলে গ্যালারির ভেতরের দিকে চলে যান বাংলাদেশের এ সমর্থক। এসময় স্থানীয় কিছু সমর্থকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভারতীয় সমর্থকদের হামলার শিকার হন তিনি। পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় তাকে।

টাইগার রবি জানান, ভারতীয় সমর্থকদের হামলায় তার পাঁজরের নিচের অংশে আঘাত লেগেছে।

সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই লিখেছে, বাংলাদেশ ক্রিকেট দলের ‘সুপার ফ্যান’ টাইগার রবিকে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন কিছু লোক মারধর করেছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা জানান, ওই ভক্তকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তার জন্য একটি অ্যাম্বুলেন্স ডাকা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com