বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

বরগুনায় আউশ ধানের শস্য কর্তন ও মাঠ দিবস পালিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১.২১ এএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

মল্লিক জামাল,স্টাফ রিপোর্টার:-ইউ এস এ আই ডি এর অর্থায়নে ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ) এ প্রকল্প আই এফ ডিসি এর আয়োজনে আউশ ধানের শস্য কর্তন ও মাঠ দিবস পালিত।

বুধবার ( ১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে বরগুনার ৬নং বুড়িরচর ইউনিয়নের সোনাখালী ব্লকের  কেওড়াবুনিয়া গ্রামে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ ইকবাল হোসেন,  অতিরিক্ত উপপরিচালক, কৃষি সম্প্রসারণ  অধিদপ্তর, খামার বাড়ি, বরগুনা।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মোঃ নাজমুল হক, কৃষি প্রকল্পের মাঠ সমন্বকারী আই এফ ডি.সি  বরিশাল। উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, আব্দুল রবসহ অর্ধশতাধিক কৃষান ও কৃষিনীবৃন্দ প্রমুখ।

প্রধান অতিথি মোঃ ইকবাল হোসেন বলেন, দক্ষিণাঞ্চলে আউশ আবাদের সুযোগ বেশি। এখানে সাধারণত বৃষ্টির পানির উপর নির্ভর করে চাষাবাদ করা যায়। বাড়তি সেচের প্রয়োজন কম লাগে। তবে উৎপাদন বাড়াতে অবশ্যই উন্নতমানের হাইব্রিড এবং ইনব্রিড জাত ব্যবহার করতে হবে। এক্ষেত্রে ব্রি হাইব্রিড ধান৭ যথেষ্ট উপযোগী।

আমন ধান আবাদ প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি ভারী বর্ষণের কারণে আমনের বীজতলার কিছু ক্ষতি হয়েছে। এজন্য ধানের চারার ঘাটতি দেখা দিতে পারে। তাই প্রতিগোছায় ৩/৪ টির পরিবর্তে ১-২টি করে রোপণ করলে আশা করি চারার সঙ্কট হবে না। পরবর্তীতে সুষম মাত্রায় সার প্রয়োগ, সময়মতো পরিচর্যা আর বালাই ব্যবস্থাপনার মাধ্যমে অধিক ফলন পাওয়া যাবে। কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রযুক্তিগত পরামর্শে আমরা আপনাদের পাশে আছি এবং থাকব। কৃষক এবং কৃষি বিভাগের  সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণাঞ্চলের শস্য ভান্ডারের হারানো ঐতিহ্য আবার ফিরে আসবে ইনশাআল্লাহ।

এসময় মাঠদিবসে অর্ধশতাধিক কৃষান ও কৃষাণী অংশগ্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com