সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

জাতিসংঘ মহাসচিবকে অভিবাসী শ্রমিক বিতাড়ণের পরিকল্পনা বন্ধে উদ্যোগ নিতে চিঠি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০, ২.২৩ পিএম
  • ৪৫৩ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে করোনা মহামারীর এই দুঃসময়ে বিভিন্ন দেশ অভিবাসী শ্রমিকদের বিতাড়ণের যে নীতি-পরিকল্পনা নিয়েছে তা যাতে সংশ্লিষ্ট দেশগুলো বন্ধ করে, সে ব্যাপারে জাতিসংঘ মহাসচিবের হস্তক্ষেপ কামনা করেছে অভিবাসী ও অভিবাসন অধিকার নিয়ে কর্মরত বাংলাদেশের ১৬টি সক্রিয়বাদী সংগঠন। সোমবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে প্রেরিত এক চিঠিতে এসব সংস্থাগুলো এমত পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে বলেছে, বৈধ কাগজপত্রবিহীন, তালিকাভুক্ত নয়, এমনকি যারা ঐ সব দেশের কারাগারে রয়েছে- এমন শ্রমিকদেরও এখনই ফেরত নেয়ার জন্য ঐ শ্রমিকদের নিজ নিজ দেশের উপর চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে।

কয়েকটি দেশ আলাপ-আলোচনা ব্যতিরেকেই অনেক অভিবাসী শ্রমিককে নিজ নিজ দেশে জোরপূর্বক পাঠিয়ে দিয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপরে এ ধরনের চাপ সৃষ্টি করছে বলে ঐ চিঠিতে উল্লেখ করা হয়। করোনা সংক্রমণের এমন এক বিপন্ন সময়ে যেখানে করোনা মোকাবেলা নিয়ে হিমশিম খাচ্ছে দেশগুলো এবং দেশে ফেরত প্রবাসীরা নিদারুণ কষ্টে রয়েছে- এ সময়ে শ্রমিকদের এভাবে ফেরত পাঠানো আন্তর্জাতিক আইন বর্হিভূত বলে ১৬টি সংস্থার সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্র্যান্ডস’ ঐ চিঠিতে উল্লেখ করেছে। সংস্থাটির পক্ষে এর চেয়ারম্যান অধ্যাপক সিআর আবরার এবং কো-চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক ঐ চিঠিতে স্বাক্ষর করেন। তারা বলেছেন, এ ধরনের কর্মকান্ড করোনা সংক্রমণ পরিস্থিতিকে আরো নাজুক করে তুলবে।
এদিকে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড, একে আব্দুল মোমেন সোমবার ঢাকায় নিযুক্ত মধ্যপ্রাচের ১১টি দেশের রাষ্ট্রদূতদের সাথে এক বৈঠকে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশী শ্রমিকরা যাতে আগের চাকরিতে বহাল হতে পারেন সে লক্ষ্যে ব্যবস্থা গ্রহণসহ প্রয়োজনীয় নীতি-পরিকল্পনা গ্রহণের জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com