শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

পিরোজপুরে বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৬.৩০ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি  : “বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল পৌঁনে দশটায় জেলা শিল্পকলা একাডেমী থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার মিলনায়তনে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। মেলা প্রাঙ্গনে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক।
বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষ ও আইসিটি মোহাম্মদ সেলিম হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা জিএম রফিক আহম্মেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: নজরুল ইসলাম।
এসময় বক্তরা বলেন “বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” স্লোগানকে সামনে বৃক্ষ দিয়ে আমাদের এ দেশকে সাজাই। বিভিন্ন ঝড় বন্যা ক্ষরা সহ প্রাকৃতিক দূর্যোগ থেকে এ বৃক্ষই আমাদের রক্ষার্থে সাহায্য করে। তাই আসুন বেশি করে বৃক্ষ রোপন করি স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি।
বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলায় বনজ ফলজ ঔষধি বৃক্ষের অর্ধশত স্ট্র্রল অংশগ্রহণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com