মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা চারে উঠে এল বাংলাদেশ

  • আপডেট সময় বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৭.৩৬ পিএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে পাকিস্তানকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। এর ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে টাইগাররা।

পাকিস্তানে সফরে যাওয়ার আগে টেস্ট চ্যাম্পিয়নশিপ র‌্যাঙ্কিংয়ের আট নম্বরে ছিল বাংলাদেশ। প্রথম টেস্ট জিতে এক ধাপ উপরে ওঠে টাইগাররা, আর দ্বিতীয় টেস্ট জিতে এক লাফে চার নম্বর স্থানে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ও শেষ টেস্টে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। এর ফলে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। আর এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলেও অনেক রদবদল এসেছে।

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ স্ট্যান্ডিং অনুসারে, ৬ ম্যাটের তিনটিতে জয় ও তিনটিতে হেরে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে ৩৩ পয়েন্ট পেলেও টাইগারদের শতাংশ হার ৪৫.৮৩।

অন্যদিকে, হোয়াইট ওয়াশ হয়ে বাংলাদেশের আগের অবস্থান অষ্টম স্থানে নেমে গেছে পাকিস্তান। ৭ ম্যাচে ১৯.০৫ হারে তাদের পয়েন্ট ১৬।

এছাড়া, ৯ ম্যাচে ৬টি জয়, ১টি ড্র ও ২টি হারে টেবিলের শীর্ষে রয়েছে ভারত; ৬৮.৬২ শতাংশ হারে তাদের পয়েন্ট ৭৪। ২ ম্যাচে ৮টি জয়, ১টি ড্র ও ৩টি হারে দ্বিতীয় অবস্থানে অস্ট্রেলিয়া; ৬২.৫০ শতাংশ হারে তাদের পয়েন্ট ৯০। আর ৫০.০০ শতাংশ হারে ৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com