বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা

ঢামেক ভাংচুর ও চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় একজন গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৫.৩১ পিএম
  • ১৫৭ বার পড়া হয়েছে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভাংচুর ও চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম- সঞ্জয় পাল জয়।

সোমবার (২ সেপ্টেম্বর ২০২৪) গাইবান্ধা জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শাহবাগ থানা সূত্রে জানা যায়,  গত শনিবার (৩১ আগস্ট) ঢামেকের ওটিতে ঢুকে নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় (১ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা রুজু করা হয়।

শাহবাগ থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান গাইবান্ধায় শনাক্ত করা হয়। এরপর শাহবাগ থানা অভিযুক্তকে গ্রেফতারের জন্য  গাইবান্ধা সদর থানায় অনুরোধ পত্র প্রেরণ করে। অনুরোধ পত্রের ভিত্তিতে গাইবান্ধা সদর থানার একটি টিম অভিযান চালিয়ে সঞ্জয় পাল জয়কে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com