শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

চাকুরী জাতীয়করনের এক দফা দাবীতে কর্মবিরোধী পালন করেছে পিরোজপুর জেলা রেজিস্ট্রি অফিসের নকল নবিশবৃন্দ

  • আপডেট সময় শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ৬.৩৭ পিএম
  • ১৩৪ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি :  চাকুরী জাতীয়করনের এক দফা দাবীতে দুই ঘন্টা কর্মবিরোধী পালন করেছে পিরোজপুর জেলা রেজিস্ট্রি অফিসের নকল নবিশবৃন্দ। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) এসেসিয়েশন পিরোজপুরের আয়োজনে একদফা দাবী নিয়ে কর্মবিরোধী পালন করেন নকল নবিশবৃন্দ। এসময় জেলা রেজিস্ট্রি অফিস ও সদর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের সামনে অবস্থান নিয়ে কর্মবিরোধী পালন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) এসেসিয়েশন পিরোজপুরের সভাপতি মো: শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সুপ্রভা সাহা, সাংগঠনিক সম্পাদক অপূর্ব মন্ডল, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারজানা আফরোজ, মহিলা বিষয়ক সম্পাদক সুমি আক্তার প্রমুখ।

এসময় নকলনবিশরা বলেন, একটি সরকারি অফিস মাত্র কয়েকজন কর্মচারী নিয়ে চলতে পারেনা। আমরা ৩০ থেকে ৩৫ জন নকলনবিশ নিয়মিত কাজ করে যাচ্ছি কিন্ত আমরা কোন সরকারি বেতন ভাতা পাই না। মাত্র ৩৬টাকা পৃষ্ঠা মূল্যে আমরা দলিলের নকল লিখি। আমরা মাসে মাত্র কয়েক হাজার হাজার টাকা দলিল লিখে পাই কিন্ত আমরাই এই অফিসের মূল চালিকাশক্তি। বৃট্রিশ আমল থেকে নকলনবিশরা একই ভাবে চলে আসছে তাই অবিলম্বে আমাদের নকলনবিশদের চাকুরী জাতীয়করণ করার দাবী জানাই। আমাদের দাবী আদায় না হলে আগামী রোববার ২৫ আগষ্ট থেকে লাগাতার কর্মবিরোধী পালন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com