মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

করোনায় যুদ্ধ ও সংকটে থাকা ৩৪টি দেশে ৩২ লাখ মানুষ মারা যাবে

  • আপডেট সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২০, ৩.২৯ পিএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক উদ্ধার কমিটি বা IRC মঙ্গলবার সতর্ক করে দিয়েছে যে- আফগানিস্তান, সিরিয়া এবং ইয়েমেনসহ ৩৪ টি দেশ যেখানে হয় যুদ্ধ চলছে কিংবা অন্যান্য সংকট রয়েছে সে সব দেশে করোনাভাইরাসে প্রায় এক কোটি লোক সংক্রমিত হবে এবং মৃত্যুর সংখ্যা হবে ৩২ লক্ষের মতো।

IRC বলছে যে এই রোগ সংক্রমণের সম্ভাব্য চিত্রে দেখা যাচ্ছে যে, ঐ সব বিপদসঙ্কুল দেশে ৫০ কোটি থেকে ১০০ কোটি লোক সংক্রমিত হতে পারে এবং প্রাণহানি ঘটতে পারে ১৭ লক্ষ থেকে ৩২ লক্ষ লোকের।

IRC এর প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী ডেভিড মিলিব্যান্ড বলেন, এই সংখ্যা আমাদের আরো বেশি সচকিত করছে কারণ বিশ্বের সব চেয়ে দূর্বল এবং যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোকে এই মহামারির ধ্বংসাত্মক এবং পূর্ণ ভার বহন করতে হবে।

মিলিব্যান্ড বলেন, বিশ্বব্যাপী এই মহামারির বৃদ্ধি রোধ করতে এর বিরুদ্ধ শক্তিশালী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের এখনো সময় আছে। তবে তিনি বলেন যে এই লড়াইয়ে যাঁরা সম্মুখসারিতে রয়েছেন, তাঁদের জন্য জরুরি অর্থায়ন প্রয়োজন।

স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মিলিব্যান্ড, যিনি সাবেক ব্রিটিশ সাংসদ, সবচেয়ে বিপন্ন দেশগুলোর সাহায্য এগিয়ে আসতে বিশ্বের ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com