সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

খাগড়াছড়িতে টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, পাহাড় ধসে আহত-১

  • আপডেট সময় বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৬.১৭ এএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদক( তথ্য তাসলিমা আক্তার বিথী খাগড়াছড়ি);-খাগড়াছড়িতে ৪র্থ দফায় টানা ৪ দিনে ভারী বৃষ্টিপাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত। খাগড়াছড়ি পৌরসভার শালবন,মোহাম্মদপুর,

আদর্শপাড়া সহ বেশ কয়েকটি এলাকায় অন্তত ১০-১৫ টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

এতে আদর্শপাড়ায় দিনমজুর হানিফ (৬০) নামে এক ব্যক্তি আহত হয়। এছাড়া বেশ কয়েকটি ঘর বাড়ির উপর পাহাড় ও গাছপালা ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার দুপুর থেকে বৃষ্টি বেড়ে যাওয়ায় চেঙ্গী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে জেলা সদরের গঞ্জপাড়া, মুসলিমপাড়া, মেহেদীবাগ, কালাডেবাসহ পানিবন্দী হয়ে পড়েছে কয়েকশত পরিবার। নদী ও ছড়ার পানি বেড়ে তলিয়ে গেছে মাছের পুকুর, আবাদি জমি ও ঘরবাড়ি।

উল্লেখ্য খাগড়াছড়ি জেলায় গেল ২৪ ঘন্টায় ৬৫ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান জানান, বন্যা ও পাহাড় ধসের ঝুকিপূর্ণ বাসিন্দাদের জন্য খাগড়াছড়ি পৌর এলাকায় ১৮টি আশ্রয় কেন্দ্র খোলা নির্ধারন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com