শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ধানমন্ডিতে পড়ে ছিলো দাবিদারহীন দামি ল্যান্ড ক্রুজার গাড়ি

  • আপডেট সময় সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৫.৩৮ পিএম
  • ১৫০ বার পড়া হয়েছে

 গাড়ির দরজা খোলা, নেই চালক, নেই কোনো দাবিদারও- এভাবেই ধানমন্ডিতে পড়ে ছিলো বিশ্বের অন্যতম ব্রান্ড টয়োটার ল্যান্ড ক্রুজার মডেলের একটি দামি গাড়ি।

ধানমন্ডির বায়তুল আমান মসজিদের সামনে সারাদিন গাড়িটি দাঁড়িয়ে থাকে। উৎসুক জনতার কেউ কেউ দরজা খুলে ভেতরে কেউ আছেন কিনা খোঁজ করেন। কেউ কেউ খুলে নিয়ে যায় রিয়ার গ্লাস। কিন্তু নাহ, এরপরও মেলেনি কোনও দাবিদার।

অবশেষে রাতে সেনাবাহিনী একটি রেকারে করে গাড়িটি নিরাপদ স্থানে নিয়ে যায় বলে গণমাধ্যমে খবরে প্রকাশিত হয়েছে।

পড়ে থাকা ওই গাড়িটির যেসব ছবি প্রকাশ হয়েছে, তাতে দেখা যাচ্ছে গাড়ির নম্বর প্লেটে লেখা- ঢাকা মেট্রো -ঘ ২১-৮৪৫৬।

বিশ্বখ্যাত টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার মডেলের জেডএক্স সিরিজের গাড়ি এটি। বাংলাদেশে কয়েকটি গাড়ি বিক্রি কোম্পানির অনলাইনে ঢুকে দেখা গেছে, এই সিরিজের প্রতিটি গাড়ির দাম তিন থেকে চার কোটি টাকা।

গত কয়েকবছর ধরে বাংলাদেশে সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় বেশিরভাগই ল্যান্ড ক্রুজার গাড়ি আমদানি করেন। ব্যবসায়ীদের অনেকেও এই গাড়ি ব্যবহার করেন।

তবে সুপরিসর দেহের এই এসইউভি ধনী রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়। কারণ চার হাজার ৬০০ সিসির ল্যান্ড ক্রুজারে এলাকায় যাতায়াত খুবই সহজ। ভোটের আগে অসংখ্য রাজনীতিবিদদের এই গাড়িতে ছাদের দরজা খোলা অবস্থায় জনসংযোগ করতে দেখা গেছে।

গত সরকারের বেশিরভাগ মন্ত্রী ও সংসদ সদস্যরা ল্যান্ড ক্রুজার ব্যবহার করতেন।

দামি গাড়িটি অনাথ অবস্থায় পড়ে থাকতে দেখে ফেসবুকের ট্রাফিক অ্যালার্ট গ্রুপে একজন লেখেন, ধানমন্ডির বাইতুল আমান মসজিদের সামনের দিকের রাস্তায় কেউ একজন ল্যান্ড ক্রুজার গাড়ি ফেলে গেছেন। রোববার সকাল থেকে গাড়িটি এখানে পড়ে আছে, গাড়িটি আনলক অবস্থায় আছে। কেউ কি এর মালিককে চিনেন?

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com