মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফেব্রুয়ারি মাসেও গ্যাসের দাম বাড়লো রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার ১০ টাকার নতুন নোট বাজারে আসছে মঙ্গলবার আগামীকাল পবিত্র শবে বরাত শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা গণতন্ত্র ও বাবার রাজনৈতিক আদর্শ তুলে ধরে ভোটারদের কাছে ইসরাফিল খসরু বিসিআরসির উদ্যোগে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার প্রদান নওগাঁয় মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ধূপখোলা মাঠ আবার জবি শিক্ষার্থীদের

  • আপডেট সময় রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ৬.২১ পিএম
  • ১২৩ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ধূপখোলা মাঠটি (পুরান ঢাকার গেন্ডারিয়ায় অবস্থিত) জেলা প্রশাসকের সহযোগিতায় ফিরে পেলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ রবিবার ১৮ আগস্ট ২০২৪, বেলা ৩টার পরে প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাস থেকে কর্তৃপক্ষসহ মিছিল নিয়ে ধূপখোলা মাঠে যায় শিক্ষার্থীরা। এসময় আনুষ্ঠানিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালকে মাঠটি বুঝিয়ে দেওয়া হয় এবং কাগজপত্র বুঝিয়ে দেওয়া সম্পূর্ণভাবে বুঝিয়ে দিবে বলে জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সহ আরো কিছু শিক্ষক। পরবর্তীতে শিক্ষার্থীরা গেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ নামে ব্যানার লাগিয়ে দেন।
উল্লেখ্য, এরশাদ সরকারের আমলে মৌখিক ঘোষণা দিয়ে মাঠটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামে করে দিলেও সাবেক সিটি করপোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপস করোনাকালীন সময়ে তা দখল করে নেয় এবং সংস্কার করেন। প্রায় চার- পাঁচ বছর বেদখল হয়ে থাকা এই ধূপখোলা মাঠ আজকে পুনরায় শিক্ষার্থীরা উদ্ধার করতে সক্ষম হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com