শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

পিরোজপুরে সাঈদীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে স্মরণসভা ও দোয়া অনুুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ১১.৪৫ এএম
  • ১৩৯ বার পড়া হয়েছে

পিরোজপুরে সাঈদীর শাহাদাত
বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে
স্মরণসভা ও দোয়া অনুুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি : জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নায়েবে আমীর
পিরোজপুর-১ আসনের সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর
শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ শনিবার বিকেলে পিরোজপুরে এক স্মরণসভা ও
দোয়াঅনুষ্ঠানের আয়োজন করা হয়।
আল্লামা সাঈদী ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশন মাঠে আয়োজিত ওই
অনুষ্ঠানে ফাউন্ডেশন সভাপতি শামীম বিন সাঈদী এর সভাপতিত্বে আলোচকরা
বলেন সাঈদী আমাদের মাঝে নেই। কিন্তু তিনি তাঁর জীবনাদর্শ ও কর্ম আমাদের
জন্য দৃষ্টান্ত হিসেবে রেখে গেছেন। অর্ধ শতাব্দী ধরে তিনি কোরানের বাণী দেশে-
বিদেশে প্রচার করে গেছেন। তাঁর বক্তব্যে মানুষ ইসলামী আদর্শে উজ্জীবীত
হয়েছেন। বক্তারা আরো বলেন আওয়ামী লীগ ইসলাম বিদ্বেষী তাই তারা দেশের শীর্ষ
আলেমদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মিথ্যা অভিযোগে মামলা দিয়ে ইসলামকে এদেশ
থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। মাওলানা সাঈদী পিরোজপুর-১ আসন থেকে দু’বার
বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন। তাঁর আমলে তাঁর নির্বাচনী এলাকায়
কোন বিধর্মী নির্যাতন বানিগ্রহের শিকার হননি।
সাঈদীর জীবনের উপর আলোচনা করেন তাঁর ছেলে মাসুদ বিন সাঈদী, মাওলানা
তারিক মুনওয়ার, কামরুল ইসলাম সাঈদ আনসারী, ড. হাবিবুর রহমান, ছারছিনা
শরীফের ছোট পীর মাও: শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, মিরের সরাই পীর মাও: আ:
মোমেন নাছেরী, আব্দুল্লাহ আল আমিন, আবুল কালাম আজাদ আযহারী,
পিরোজপুর বারের সাবেক সভাপতি আবুল কালাম অ্যাডভোকেট, বাংলাদেশ
লেবারপার্টি চেয়ারম্যান মো: মোস্তাফিজুর রহমান ইরানসহ আরোও অনেকে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com