অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি:
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ‘পরিবার কল্যাণ সহকারী’ পদে নিয়োগ ফলাফল প্রকাশিত হলে লক্ষ্মীপুরের মান্দারী ইউনিয়নের ৩/ ক ইউনিটের গন্তব্যপুর গ্রামের জন্য সুপারিশ প্রাপ্ত হন জান্নাতুল খুলুদ সেতুর (চূড়ান্ত তালিকায় রোল নং-১২০৫৯০৬৬৮) স্থায়ী ঠিকানা বিষয়ে পিংকি রানী মজুমদার নামের এক নারী অভিযোগ দেন।
অভিযোগের আলোকে নির্বাচিত প্রার্থীর ‘নিয়োগ স্থগিত’ রেখে তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসক, উপ-পরিচালক (পরিবার পরিকল্পনা) ও সিভিল সার্জনের প্রতিনিধি সংশ্লিষ্ট ইউনিয়নের ওই ওয়ার্ডের সদস্য, প্যানেল চেয়ারম্যান, চেয়ারম্যান, সাবেক সরকারি চাকরিজীবীসহ এলাকাবাসীর লিখিত বক্তব্যে সহকারী কমিশনার ভূমি ও জেলা নির্বাচন কর্মকর্তার লিখিত প্রতিবেদনে জান্নাতুল খুলুদ সেতুর স্থায়ী ঠিকানা সঠিক বলে প্রমাণিত হয়।
তদন্ত কমিটি সুপারিশ প্রাপ্ত জান্নাতুল খুলুদ সেতুর নিয়োগ বিষয়ে পরবর্তী সদয় সিদ্ধান্ত গ্রহণের জন্য বলা হয় গত বছরের মে মাসের ৩১ তারিখে প্রেরিত তদন্ত প্রতিবেদনে।
’পরিবার কল্যাণ সহকারী’ পদে জান্নাতুল খুলুদ সেতু চূড়ান্তভাবে নিয়োগে সুপারিশ প্রাপ্ত হলেও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তৎকালীন উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুনের উদাসীনতাকেই দায়ী করেছেন বর্তমান দায়িত্বে থাকা উপ-পরিচালক মোঃ লোকমান হোসাইন।
ডা.আশফাকুর রহমানকে ফোনে একাধিকবার চেষ্টা করে না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।
জান্নাতুল খুলুদ সেতুর সাথে একই চিঠিতে সুপারিশপ্রাপ্তরা চাকরিতে জয়েন্ট করলেও কর্তৃপক্ষের উদাসীনতায় অদ্যবধি চাকরিতে জয়েন্ট করতে পারেননি ওই নারী।
‘কেন তিনি চাকরিতে জয়েন্ট করতে পারবেন না? ’ জানতে চেয়ে ধার ধারে ঘুরছেন সেতু। জেলা পরিবার পরিকল্পনা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ কর্তৃপক্ষ চিঠি চালাচালির মধ্যে গত দুবছর অতিবাহিত হয়ে যায়।
এ বিষয়ে জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মোঃ লোকমান হোসাইন এর সাথে আলাপকালে তিনি ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।’