শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

পিরোজপুরের ৭ টি থানা ৩টি তদন্ত কেন্দ্র ১টি ফাড়িতে পুরোপুরি কার্যক্রম শুরু

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ১.৫৯ এএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলার ৭ টি থানা ৩টি তদন্ত কেন্দ্র ও ১টি পুলিশ ফঁাড়িতে পুরোপুরি কার্যক্রম চালু হয়েছে। আজ সোমবার সকালে শহরের সিও অফিস মোড়ে ট্রাফিক বিভাগের কার্যক্রম শুরু করে এবং পাশাপাশি ৭টি থানা ৩টি তদন্ত কেন্দ্র ১টি পুলিশ ফঁাড়ি ও পুলিশ লাইনস এ সকল কার্যক্রম শুরু করেছে জেলা পুলিশ বলে জানান পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম)।

পুলিশ সুপার সকালে শহরের সিও অফিস মোড়ে দায়িত্বরত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের ফুল দিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ট্রাফিক পুলিশদের দায়িত্ব বুঝিয়ে দেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মো: মুকিত হাসান খঁান।

পিরোজপুরের পুলিশ সুপার মো: শরিফুল ইসলাম (পিপিএম) জানিয়েছেন, পিরোজপুর জেলার ৭ টি থানা ৩টি তদন্ত কেন্দ্র ও ১টি পুলিশ ফঁাড়িতে পুরোপুরি কার্যক্রম শুরু করেছে পুলিশ। এতদিন শিক্ষার্থী, বিএনসিসি’র সদস্যরা পিরোজপুর শহর ও বিভিন্ন উপজেলায় ট্রাফিক নিয়ন্ত্রনের কাজ করেছে তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

 

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com