সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বাধ গড়া দিয়ে মাছ চাষ পানি নামতে না পারায় বন্যা, ২০ গ্রাম পানির নিচে 

  • আপডেট সময় রবিবার, ৪ আগস্ট, ২০২৪, ৫.৪৪ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর
টানা বৃষ্টি আর মেঘনার জোয়ারের ফলে লক্ষ্মীপুরের চর রমনি, দালাল বাজার, চররুহিতা, কমলনগরের চরকালকিনি, চর মার্টিন,  চরফলকন, লুধুয়া ও রায়পুরের চরকাচিয়া, চরবংশীসহ ৮ আট ইউনিয়নের প্রায় বিশ গ্রাম পানির নিচে তলিয়ে গেছে।
একদিকে টানা বৃষ্টি অন্যদিকে মেঘনা নদীর অব্যাহত জোয়ারের ফলে সৃষ্ট বন্যায় ঘরবাড়ীতে থাকতে না পেরে অনেকে আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিতে পারলেও বেশিরভাগ মানুষই পানি বন্দী হয়ে দিন পার করছেন। বন্যার পানির সাথে সাপের উপদ্রব, পানিবাহিত রোগবালাইসহ অনেক সময় পানিতে পড়ে শিশুর মৃত্যুর মতো দুর্ঘটনাও ঘটে। শ্রমজীবী মানুষেরা এ সময় বেকার ও মানবেতর জীবন পার করেন।
স্থানীয়দের দাবি পানি নিস্কাশনের প্রবাহ ওয়াপদার খাল, বেড়ির খাল তা দখল করে একশ্রেণীর জোতদাররা বাধ গড়া দিয়ে মাছ চাষ করার কারণে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এতে বন্যার মহামারী আরো প্রকট আকার ধারণ করে।
জেলা প্রশাসনসহ উর্দ্ধতন প্রশাসনের সুদৃষ্টি কামনা করে স্থানীয়রা এসব বাধ গড়া কেটে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থার অনুরোধ জানিয়েছেন পানিবন্ধী মানুষেরা। এতে পানিবন্দী মানুষের কষ্ট কিছুটা হলেও লাগব হবে বলে তারা আশাবাদী। মুক্তি পাবে বন্যার কঠোরতা থেকে।

One attachment • Scanned by Gmail

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com