সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

কাউখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট সময় বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ৭.৪৩ পিএম
  • ১৭১ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।

এছাড়া বক্তব্য রাখেন কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,সমাজ সেবক আব্দুল লতিফ খসরু, নৌ পুলিশের প্রতিনিধি এসআই সরোয়ার হোসেন, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, মৎস্য চাষী রাজু আহমেদ, মৎস্যজীবী মাইনুল হোসেন প্রমুখ। আলোচনা শেষে সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্তরের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।

জেলেদের উদ্দেশ্যে অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, আপনারা সবাই মৎস্য আইন মেনে চলবেন। সরকার বিভিন্ন সময় আপনাদের সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে। কেউ যদি মৎস্য আইন ভঙ্গ করেন তাহলে আমাদের বাধ্য হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, নদীতে অবৈধ জাল দিয়ে কোন প্রকার মাছ ধরা যাবে না। সবাইকে মৎস্য আইন মেনে চলার জন্য নির্দেশনা দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com