বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপি’র কার্যালয়ে ডিবির অভিযান চালিয়ে ১শ’ ককটেল, ৭টি আগ্নেয়াস্ত্র, ৫শ’ লাঠি ও পেট্রোল উদ্ধার

  • আপডেট সময় বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ৫.১৬ পিএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ১শ’ ককটেল, ৭টি আগ্নেয়াস্ত্র, ৫শ’ লাঠি ও বিপুল পরিমাণ পেট্রোল উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গতকাল রাতে গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান বলেন, অভিযানে ১শ’টির বেশি ককটেল, ৫/৬ বোতল পেট্রোল, ৫শ’টি বাঁশের লাঠি, ৭টি দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
অভিযানের সময় ডিবির উপস্থিতি টের পেয়ে দৌড়ে অনেকে পালিয়ে যায়। এই সময় ৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ রয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে একটি গ্রুপ বিভিন্ন জায়গায় বসে সরকার বিরোধী স্লোগান দিচ্ছে, গাড়িতে আগুন দিচ্ছে, রেলের স্লিপার খুলে ফেলছে, মেট্রোরেল বন্ধ করে দিচ্ছে।
ডিবি প্রধান বলেন, কেউ কেউ আন্দোলনকারীদের লাঠি দিয়ে, এমনকি অস্ত্র সরবরাহ করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় এই অভিযান।
তিনি বলেন, শুধু অর্থ ও অস্ত্র দিয়েই নয় বরং গুজব ছড়িয়ে আন্দোলনকে অন্য দিকে ধাবিত করার চেষ্টা করছে। এর আগেও বিভিন্ন আন্দোলনকে কেন্দ্র করে অনেকে অপরাজনীতি করেছে। আমরা তাদের ছাড় দেইনি। এই কোটা সংস্কার আন্দোলন ঘিরেও যারা অপরাজনীতি করার চেষ্টা করবে, তাদেরও ছাড় দেব না।’
হারুন বলেন, যারা এই ধরনের কাজ করছে, তাদের নাম-নম্বর আমরা পেয়েছি। তাদের অচিরেই আটক করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com