সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বেইজিং সফর সংক্ষিপ্ত করে আজ রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন

  • আপডেট সময় বুধবার, ১০ জুলাই, ২০২৪, ১২.১৩ এএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

বেইজিং সফর সংক্ষিপ্ত করে আজ বুধবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, সফর সংক্ষিপ্ত করে ১১ জুলাই সকালের পরিবর্তে ১০ জুলাই রাতে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বর্তমানে বেইজিংয়ে সরকারি সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরটি ৮ থেকে ১১ জুলাই হওয়ার কথা ছিল। তবে ১০ জুলাই সন্ধ্যার মধ্যে সকল বৈঠক সম্পন্ন এবং ১১ জুলাই আনুষ্ঠানিক কোনো কিছু না থাকায় ১১ জুলাই সকালের পরিবর্তে ১০ জুলাই রাতে বেইজিং থেকে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যায় বেইজিংয়ে সেন্ট রেজিস হোটেলে প্রধানমন্ত্রীর চলমান চীন সফর নিয়ে সংবাদ ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com