সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

চিনি-পেঁয়াজ বাদ, জুলাইয়ে টিসিবিতে তিন পণ্য

  • আপডেট সময় সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৮.৩২ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

জুলাই মাসে শুধু তিন পণ্য কিনতে পারবেন টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারী। এ মাসেও তালিকা থেকে বাদ চিনি-পেঁয়াজ। তাই শুধু চাল, ডাল আর তেল কিনেই সন্তুষ্ট থাকতে হচ্ছে এক কোটি কার্ডধারীদের।

বাণিজ্য সচিব সেলিম উদ্দিন বললেন, আলু-পেঁয়াজ নেই, তাই সরকার দিতে পারছে না। তবে আশা করা যাচ্ছে টিসিবির পণ্যে আলু যুক্ত করে পেঁয়াজ ও চিনি নিয়োমিত করা যাবে। কিছু স্থায়ী দোকানের মাধ্যমে পণ্য বিক্রিও শুরু হয়েছে।

সোমবার সকাল ১০টায় ঢাকার বনানীতে কড়াইল টিঅ্যান্ডটি কলোনি আনসার ক্যাম্প মাঠে জুলাই মাসের টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম  উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

এদিকে বাজারে যখন পণ্যের দামে আগুন, তিন মাস ধরে খাদ্য মূল্যস্ফিতি ১০ শতাংশের ওপরে; এই জুন মাসে খাদ্য মূল্যস্ফীতি যেখানে ১০ দশমিক ৪২ শতাংশ, সেখানে পণ্য না বাড়িয়ে বরং কমিয়ে দেওয়াটা কতটা যৌক্তিক এমন প্রশ্নও ছিল বাণিজ্য সচিবের কাছে।

স্মার্ট কার্ডের মাধ্যমে উপকারভোগীরা পণ্য পাবেন জানিয়ে বাণিজ্য সচিব বলেন, টিসিবির জন্য পেঁয়াজ, আলু আমদানির চেষ্টা চলছে। আশা করি শিগগিরই আনতে পারবো। এই মুহুর্তে পেঁয়াজ, আলু, চিনি মজুত না থাকায় বিক্রি করা সম্ভব হচ্ছে না। তবে প্রক্রিয়ার মধ্যে আছে, সম্ভব হলে দেওয়া হবে। কিছু কিছু পণ্যের দাম ওঠানামা করছে, আমরা বাজার মনিটরিং করছি।

তিনি বলেন, ১০ হাজার স্থায়ী দোকানের মাধ্যমে পণ্য বিক্রি ঘোষণা এসেছে আগেই। কিছু স্থায়ী দোকানের মাধ্যমে এ মাসে পণ্য বিক্রি করা হচ্ছে।

তবে স্বাধীনতার পরপরই স্থায়ী দোকানের মাধ্যমে পণ্য বিক্রির উদ্বোগ নিয়েছিলো তৎকালীন সরকার। যদিও নানা দুর্নীতির কারণে তখন ভেস্তে গিয়েছিলো এমন মহতী উদ্যোগ।

এ দফায় সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন উপকারভোগীরা। দাম পড়বে প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা ও চাল প্রতি কেজি ৩০ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com