বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত বাংলাদেশি ১ লাখ কর্মী নেওয়ার প্রস্তাবে সম্মত রাশিয়া অনার্সে বাংলা-ইতিহাসের মতো মৌলিক বিষয় বাদের পরিকল্পনা নেই :শিক্ষামন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে বড় পর্দায় খেলা দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে :যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বাজেট অধিবেশনে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে সীমান্ত সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে শূন্যরেখায় আটকে থাকা সব নাগরিককে ফিরিয়ে নিয়েছে ভারত নোটিশের জবাব দিতে আদ-দ্বীন হাসপাতালকে ২ দিনের সময় দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যু

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচ জনের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৮.১৬ পিএম
  • ১৬২ বার পড়া হয়েছে

নরসিংদী জেলার রায়পুরায় আজ ট্রেনে কাটা পড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল আটটার দিকে ঢাকা-চট্রগ্রাম রেলপথের নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের খাকচক এলাকায় তাদের মরদেহ পড়ে করে থাকতে দেখে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, ভোর পৌঁনে ছয়টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল ট্রেনে কাটা পড়ে তারা।
সকালে এ তথ্য নিশ্চিত করেছে মেথিকান্দা স্টেশনের স্টেশন মাস্টার আশরাত আলী।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে সকলেই পুরুষ।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে রেল লাইনের পাশে পাঁচটি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে, পুলিশে খবর দিলে পুলিশ সকাল সাড়ে নয়টায় দিকে ঘটনাস্থলে পৌঁছায়। তবে তারা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেল লাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে এবিষয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আলম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঢাকা মুখী রেললাইনের পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাঁচ জনের মরদেহ দেখতে পাই। পরে স্থানীয়দের সাথে কথা বললে কেউ তাদের চিহ্নিত করতে পারেনি। ধারণা করা হচ্ছে, তারা দূরবর্তী স্থানের লোক। মরদেহ উদ্ধারের আগে ঢাকা মুখী তিনটি ট্রেন চলাচল করেছে। ধারণা করা হচ্ছে, এর মধ্যে কোন ট্রেনের মাধ্যমে ঘটনা ঘটতে পারে। আমরা পিবিআই কে খবর দিয়েছি। তারা এসে নিহতদের পরিচয় শনাক্তে কাজ শুরু করবে। এঘটনাটি খুবই গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (উপ পরিদর্শক) মো. শহিদুল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতেরা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেললাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে তা এখনও জানা যায়নি। তিনি বলেন, বিস্তারিত জানতে কাজ চলছে। মরদেহ উদ্ধারকাজও শুরু হয়েছে। এ পর্যন্ত পাঁচ জনে মরদহ উদ্ধার করা হয়েছে।

-(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com