সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

  • আপডেট সময় শনিবার, ৬ জুলাই, ২০২৪, ৭.৪৫ পিএম
  • ১৯১ বার পড়া হয়েছে

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দুটি পণ্য বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহত দুজনই দুটি ট্রাকের চালকের সহকারী।

শনিবার সকালের দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার গড়িয়ানা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুষ্টিয়া জেলার খাজানগর এলাকার ফেলু হোসেনের ছেলে মোঃ লিটন (৩২)। তিনি কুষ্টিয়া ট-১১-১৫৩২ নম্বর ট্রাকের চালকের সহকারি। নিহত অপর জন হলেন রাজশাহী জেলার চারঘাট উপজেলার আনছার আলীর ছেলে আনিছুর (৩৫)।  তিনি ঢাকা-মোট্র- ঢ- ১৪- ১২৩০ নম্বর গাড়ীর চালকের সহকারি ছিলেন।

জানা যায়, একটি ট্রাক গড়ীয়ানা নামক স্থানে মহাসড়কের পাশে দাঁড়িয়েছিল। এসময় পেছন থেকে আরেকটি ট্রাক এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে দুটি ট্রাকের চালকের সহকারি মারা যান।

পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ জানান, দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আপর ট্রাকটি পেছন থেকে ধাক্কা দেয়। এসময় দুটির ট্রাকের সহকারি মারা যায়। তবে ট্রাক দুটির চালক পালিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com