সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

আন্তর্জাতিক শিশু পর্ণগ্রাফি চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৮.৪৫ পিএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

দেশি-বিদেশি শিশু পর্ণগ্রাফি কনটেন্ট সংগ্রহ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপের মাধ্যমে বিক্রি বা প্রদর্শনের অভিযোগে আন্তর্জাতিক শিশু পর্ণগ্রাফি চক্রের সক্রিয় একজন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ সবুজ হোসেন।

সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদ পিপিএম-সেবা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিজিটাল ফরেনসিক টিম নিয়মিত সাইবার পেট্রোলিং এর অংশ হিসেবে এই অপরাধীর সন্ধান পায়। পরবর্তী সময়ে মঙ্গলবার (২ জুলাই ২০২৪ খ্রি.) গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে সবুজ হোসেনকে গ্রেফতার করা হয়।

অপরাধের কৌশল সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত সবুজ নিজের পরিচয় গোপন করে হোয়াটস্অ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে দেশি-বিদেশি শিশু পর্ণগ্রাফি কনটেন্ট সংগ্রহ করে বিক্রি বা প্রদর্শনের উদ্দেশ্যে  ওয়েব সাইটে পোস্ট করে থাকে।

এ সংক্রান্তে ডিএমপির রমনা মডেল থানায় পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com