সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

কাউখালীতে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় আবহাওয়া অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে

  • আপডেট সময় রবিবার, ৩০ জুন, ২০২৪, ১২.৩৩ পিএম
  • ১৩৬ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় আবহাওয়া অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জানা গেছে, কাউখালী উপজেলার স্টিমার ঘাট সংলগ্ন আবহাওয়া অফিসের গত ১১ মাসের ৩৭ হাজার ১২০ টাকা বিদ্যুতের বকেয়া বিল না দেওয়ার কারণে কাউখালী পল্লী বিদ্যুৎ অফিস ২৯ জুন শনিবার সকাল ১১ টায় উক্ত অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। কাউখালী উপজেলা পল্লী বিদ্যুৎ ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, উপজেলা আবহাওয়া অফিসকে বারবার অবহিত করা সত্ত্বেও তারা বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ করেনি, তিনিও বলেন প্রধানমন্ত্রী নির্দেশ বিদ্যুৎ বিল বকেয়া থাকলে লাইন বিচ্ছিন্ন করা যেতে পারে। এ ব্যাপারে কাউখালী অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসকে দিদারুল ইসলাম বলেন, আমাদের অফিসে বকেয়া বিল রয়েছে, বাজেট না থাকার কারণে বিল দিতে পারিনি। আমি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি আমরা অচিরেই বিদ্যুৎ বিল দিয়ে পুনরায় লাইন চালু করব। উপজেলা পল্লী বিদ্যুৎ ইনচার্জ মোঃ শহীদ ইসলাম আরো বলেন, কাউখালী উপজেলায় আরো আটটি সরকারি প্রতিষ্ঠানের প্রায় ১০ লক্ষ টাকা বকেয়া বিদ্যুৎ বিল পাওনা রয়েছে। ৩০ জুন তারিখের ভিতরে যদি বিল পরিশোধ না করে তাহলে উক্ত সরকারি দপ্তরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com