সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

স্বামী-স্ত্রীর ঝগড়া,স্ত্রীর আত্মহত্যা

  • আপডেট সময় রবিবার, ২৩ জুন, ২০২৪, ৬.১৭ এএম
  • ২৭০ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুর প্রতিনিধি:- ফরিদপুরের বোয়ালমারী থানার সাতৈর ইউনিয়নের আরাজি শেবানন্দপুর গ্রামে সেলিনা খাতুন (২২) নামের এক মিল শ্রমিক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। সেলিনা খাতুন ও তার স্বামী সোহেল চৌধুরী (২৭) শিবানন্দপুর গ্রামের হারুন তালুকদারের বাড়িতে ভাড়া থেকে ডোবরা জুট মিলে চাকুরী করতো। পুলিশ লাশ উদ্ধার করে শুক্রবার (২১ জুন) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। তাদের বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া থানার মুডুরিয়া গ্রামে।

থানা সূত্রে জানা যায়, তারা স্বামী স্ত্রী ডোবরা জুটমিলে চাকুরী করতো। গত বৃহস্পতিবার সকালে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে তার স্বামী নিজ বাড়ি ডিমুরিয়া চলে যায়। দুপুরে ওই মিল শ্রমিক সেলিনা খাতুন ভাড়া বাসার কাঠের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস নেয়। স্থানীয়রা বিষয়টি বুজতে পেরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে শুক্রবার ময়না তদন্তের জন্য পাঠান।

লাশ উদ্ধারকারী কর্মকর্তা এসআই মাসুদুর রহমান বলেন, লাশ উদ্ধার করে শুক্রবার ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার ভাড়া বাসার মালিক হারুন তালুকদার বাদি হয়ে ইউডি মামলা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com