সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

প্রান গেল মোটরসাইকেল চালকের, আহত-২

  • আপডেট সময় রবিবার, ২৩ জুন, ২০২৪, ৬.০৩ এএম
  • ২০৭ বার পড়া হয়েছে
ভাঙ্গা(ফরিদপুর)ফরিদপুর প্রতিনিধিঃ- ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল, ভ্যান ও ট্রলির ত্রিমুখী সংঘর্ষে রানা মুন্সী (২০) নামে এক স্কুলছাত্র মর্মান্তিকভাবে নিহত হয়েছে।
শুক্রবার রাত  সাড়ে ১০টার দিকে  হাইওয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের  বগাইল টোলপ্লাজার নিকট  এ দুর্ঘটনা ঘটে। এসময় রানা মুন্সীসহ তার ২ বন্ধু আহত হয়। গুরুতর আহত রানাকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হলে শনিবার ভোর ৪টার দিকে সে  মারা যায় বলে তার পরিজনরা জানান। নিহত রানা মুন্সী ভাঙ্গা পৌরসভার বাইশাখালি গ্রামের আজম মুন্সীর ছেলে এবং ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে তিন বন্ধু ঘুরতে বের হয়। পথিমধ্যে বগাইল টোল প্লাজার কাছে পৌঁছালে ভ্যান, মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষ হয়। এ সময়  তারা ছিটকে রাস্তার উপর পড়ে যায়। তাদেরকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রানাকে ফরিদপুর মেডিকেলে এবং সেখান থেকে রাতে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রানা ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com