বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে খড়া কাটানোর প্রত্যাশা টাইগারদের

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ৫.৪৩ পিএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু করতে চায় বাংলাদেশ। ২০০৭ সালে প্রথম আসরের পর এই নিয়ে দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন  করেছে টাইগাররা।

এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের ব্যর্থতায় হতাশায় পুড়েছে ভক্তরা। এবারের আসরে কন্ডিশন পক্ষে থাকার কারণে দৃশ্যপট পাল্টে গিয়েছে। কন্ডিশনের সাথে দারুনভাবে মানিয়ে নিয়েছে বাংলাদেশের বোলাররা।

শুক্রবার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে।

বোলারদের অসাধারণ পারফরমেন্সের কারণেই ব্যাটারদের অবদান ছাড়াই সুপার এইটে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বিশেষ করে বাংলাদেশের টপ অর্ডারের ব্যর্থতা ছিল চোখে পড়ার মত।

ঘরের মতো কন্ডিশনে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র ৪ রানে হেরে যায় টাইগাররা। ভাগ্য সহায় হলে প্রোটিয়াদের বিপক্ষেও জিততে পারতো শান্ত-সাকিবরা।

গ্রুপ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করে টাইগাররা।

এবার সুপার এইটে মানসিক ও শারীরিক দৃঢ়তার পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে- সে বিষয়ে কোন সন্দেহ নেই। কিন্তু কন্ডিশন যদি একই হয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেভারিটের তকমা নিয়েই খেলতে নামবে বাংলাদেশ। মন্থর উইকেটের কারণেই ২০২১ সালে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল টাইগাররা।

তারপরও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, যেকোন সুযোগ কাজে লাগাতে হলে ব্যাটিং সমস্যার সমাধান করতে হবে।

অফ-ফর্মে থাকা শান্ত বলেন, ‘আশা করছি আমাদের বোলিং পারফরমেন্স ধরে রাখতে পারবো এবং পরের পর্বে আমাদের ব্যাটিং ভালো হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা খুব বেশি রান করছি না। কিন্তু আমরা জানি দ্রুত কিছু উইকেট তুলে নিতে পারলে   আমাদের রান ডিফেন্ড করতে পারবো। টি-টোয়েন্টিতে মোমেন্টাম সবসময় গুরুত্বপূর্ণ। এই রাউন্ডের জন্য আমাদের পরিকল্পনা করতে হবে এবং পরিকল্পনাগুলো কাজে লাগাতে হবে।’

টি-টোয়েন্টি ফরম্যাটে এখন অবধি ১০ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। এরমধ্যে বাংলাদেশ ৪টিতে জিতেছে এবং ৬টিতে হেরেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে পাঁচবারের মোকাবেলায় সবগুলোতেই জিতেছে অস্ট্রেলিয়া। কন্ডিশন পক্ষে থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় খড়া কাটানোর প্রত্যাশা করছে টাইগাররা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়ের জন্য বোলারদের দুর্দান্ত ফর্মের উপর নির্ভর করছেন অধিনায়ক শান্ত।

তিনি বলেন, ‘গত দুই-তিন বছরে সব বোলারই কঠোর পরিশ্রম করছে। এই ফরম্যাটে বোলিং অনেক গুরুত্বপূর্ণ। আশা করি তারা ফর্ম ধরে রাখবে।’

বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভির ইসলাম, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

অস্ট্রেলিয়া দল
মিচেল মার্শ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, এডাম জাম্পা, অ্যাস্টন আগার, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, প্যাট কামিন্স।

একুশে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com