সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

স্বরূপকাঠিতে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট সময় রবিবার, ৯ জুন, ২০২৪, ৯.৩৬ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের স্বরূপকাঠিতে বাসের ধাক্কায় সাকিল (২৫) ও সাইফুল (৩৭) নামের ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সকালে স্বরূপকাঠী-বরিশাল মহাসড়কের কুনিয়ারি বেইলি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিল উপজেলার জগন্নাথকাঠি গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে এবং সাইফুল একই গ্রামের ফজলুল করিমের ছেলে। মোটরসাইকেলে করে তারা স্বরূপকাঠি থেকে বরিশাল যাচ্ছিল।
নেছারাবাদ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. পনির খান এ তথ্য নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিল ও সাইফুল মোটরসাইকেলে করে বরিশালের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা কুনিয়ারি বেইলি ব্রিজের ওপর উঠলে বিপরীত দিক থেকে আসা শুভেচ্ছা পরিবহন (বরিশাল-ব ০৫-০০৮১) নামের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিয়ে মোটরসাইকেলসহ তাদের পিষে দেয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. শাহারুখ মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।
নেছারাবাদ থানার এসআই মো. পনির খান জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ছাড়া চালককে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com