বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

ময়মনসিংহের নান্দাইলে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম শাহান

  • আপডেট সময় শুক্রবার, ৭ জুন, ২০২৪, ৭.৫৪ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ-ময়মনসিংহের নান্দাইলে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান (দোয়াত কলম) প্রতীকে ৪৬ হাজার ৪ শত ৩৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটত প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক ভূঁইয়া ( আনারস) প্রতীকে ২৯ হাজার ৫ শত ৮৭ ভোট পেয়েছেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শফিউল আলম রাসেল (তালা প্রতীক)পেয়েছেন ২৮ হাজার ৪৯৮ ভোট।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সারোয়ার হাসান জিটু (টিয়া পাখি) পেয়েছে ২১ হাজার ৩৮৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাছলিমা বেগম তামান্না (ফুটবল প্রতীক)পেয়েছেন  ৫৪ হাজার ৭৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনোয়ারা জুয়েল ( হাঁস প্রতীক) ২৭ হাজার ৪৯৬ ভোট পেয়েছেন।

বুধবার ( ৫ জুন)  সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নান্দাইলের ১২৬ টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নান্দাইল উপজেলায় ৩ লাখ ৬২ হাজার ৫ শত ৯১ জন ভোটার রয়েছে। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৬ হাজার ৯শত ৬৭ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৫ হাজার ৬শত ১৭ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com