সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ফের চালু হয়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর

  • আপডেট সময় সোমবার, ২৭ মে, ২০২৪, ১০.১৬ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

ঘূর্ণিঝড় রিমালের কারণে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে বন্ধ থাকার পর ফের চালু হয়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের অপারেশনাল কার্যক্রম। সোমবার ভোরে শুরু হয় শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের কার্যক্রম এবং দুপুর থেকে শুরু হয় চট্টগ্রাম বন্দরের কার্যক্রম।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, ‘আবহাওয়া অধিদপ্তর মহাবিপদ সংকেত প্রত্যাহার করলে দুপুর থেকে শুরু হয় বন্দরের কার্যক্রম। বিকেল পর্যন্ত জেটি কেন্দ্রীয় সীমাবদ্ধ ছিল কার্যক্রম। বর্হিনোঙরের আবহাওয়া খারাপ থাকায় বড় জাহাজগুলো জেটিতে আসতে পারেনি। আশা করা হচ্ছে রাতের মধ্যেই পুরোদমে স্বাভাবিক হবে বন্দরের সার্বিক কার্যক্রম।’

শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের মুখপাত্র ইব্রাহিম খলিল বলেন, ‘সোমবার ভোর ৫টা থেকে স্বাভাবিক হয় শাহ আমানত বিমান বন্দরের কার্যক্রম। এরপর থেকে সিডিউল অনুযায়ী সকল বিমান ওঠানামা করছে।

সম্ভাব্য আঘাতের ক্ষয়ক্ষতি এড়াতে যানবাহন চলাচল বন্ধ রাখার ১৮ ঘণ্টা পর খুলে দেয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। সোমবার দুপুর ১২টায় খুলে দেয়া হয় টানেল। টানেল কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক (টোল অ্যান্ড ট্র্যাফিক) তানভীর রিফা বলেন, ‘রিমালের ক্ষয়ক্ষতি এড়াতে ১২ ঘণ্টার জন্য বঙ্গবন্ধু টানেল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগায় প্রায় ১৮ ঘণ্টা বন্ধ রাখার পর সোমবার দুপুর ১২টায় খুলে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com