সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

লক্ষ্মীপুরে কবি নজরুলের জীবন ও কর্মের ওপর আলোচনা

  • আপডেট সময় সোমবার, ২৭ মে, ২০২৪, ৬.৫০ পিএম
  • ৩৭১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি,লক্ষ্মীপুরঃ- জাতীয় কবি, প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম এর ১২৫ তম জন্মদিন উপলক্ষ্যে লক্ষ্মীপুরে জাতীয় কবিতা পরিষদ ও সাহিত্যায়ন পাঠ মঞ্চ এর যৌথ উদ্যোগে শনিবার বিকেলে দর্শনীয় স্থান ঐতিহ্যবাহী খোয়াসাগর দিঘিরপাড়ে উন্মুক্ত মঞ্চে কবিকে নিবেদন করে আলোচনা কবিতা পাঠ ও আবৃত্তির আয়োজন করা হয়।

কবি ও অংকন শিল্পী এসএম জাহাঙ্গীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা ও লেখক ইঞ্জিনিয়ার তোফায়েল আহমেদ।

সাহিত্যায়ন পাঠ মঞ্চ এর সাধারণ সম্পাদক ও কবি ফারুক হোসেন শিহাব এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন নজরুল একাডেমি লক্ষ্মীপুরের সভাপতি সাংবাদিক সেলিম উদ্দীন নিজামী, সাহিত্যায়ন পাঠ মঞ্চ এর সভাপতি কবি অ আ আবীর আকাশ, অধ্যাপক কার্তিক সেন গুপ্ত।
কাজী নজরুল ইসলাম এর একটি জনপ্রিয় কবিতা আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী লুৎফুল কবির চৌধুরী লিটন।
কবিতা পাঠে অংশ নেন কবি ও শিক্ষক রওশন রুবী, কবি ম হোসেন, কবি রাশেদ হোসেন প্রমূখ।

লেখিয়েদের আড্ডা অনুষ্ঠানে কবি কাজী নজরুল ইসলাম এর জন্ম মৃত্যু বেড়ে উঠা জীবন ও কর্মের বিশেষ দিক আলোচনা করা হয়। মধু মাসের মৌসুমি ফল ভোজের মধ্যদিয়ে আড্ডার সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com