মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

দুর্গাপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন

  • আপডেট সময় সোমবার, ২৭ মে, ২০২৪, ৩.৪০ এএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ-অঞ্জলী লহো মোর-সঙ্গীতে’’ এই প্রতিপাদ্যে উপজেলা শিল্পকলা একাডেমি দুর্গাপুর এর আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। শনিবার বিকেলে গান, আবৃত্তি ও শিশুদের নৃত্য পরিবেশনের মাধ্যমে এ জন্মজয়ন্তুী উদযাপিত হয়।

এ উপলক্ষে একাডেমি মিলনায়তনে একাডেমির সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন এর সন্ধালনায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবেক প্রধান শিক্ষক বীরেশ^র চক্রবর্ত্তীর সভাপতিত্বে জাতীয় কবি কাজী নজরুলের নানা সৃষ্টি নিয়ে আলোচনা করেন, নাট্যকর্মী জুয়েল রানা, প্রধান শিক্ষক মিঠু আকঞ্জি, বাসন্তি রানী সাহা, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট মানেশ সাহা প্রমুখ।

অপরদিকে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে, গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে পালন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী।

বক্তারা বলেন, যতদিন পৃথিবীতে শোষণ বঞ্চনা থাকবে ততদিন জাতীয় কবি নজরুল ইসলাম এর প্রয়োজনীয়তা থাকবে। যতদিন সংস্কৃতি থাকবে কবি নজরুল আমাদের মাঝে স্মরনীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের নজরুলের সাহিত্য নিয়ে চর্চা করার আহবান জানানো হয়। আলোচনা শেষে গান, কবিতা ও শিশুদের নৃত্য পরিবেশনের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com