সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বাফুফের সাবেক দুই কর্মকর্তা নিষিদ্ধ, সালাম মূর্শেদীকে ফিফার জরিমানা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৮.৪৮ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

গত বছর ১৪ এপ্রিল জালিয়াতির দায়ে সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছর নিষিদ্ধ করেছিল ফিফা। কিন্তু সেই নিষেধাজ্ঞা বেড়ে তিন বছর করা হয়েছে। সেই সঙ্গে তালিকায় যোগ হয়েছে আরও দুটি নাম।

দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও সাবেক অপারেশন্স ম্যানেজার মিজানুর রহমানকে। এ ছাড়াও ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে বাফুফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও অর্থ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মূর্শেদীকে।

বাংলাদেশি মুদ্রায় যা ১২ লাখ ৮৪ হাজা ৭৬৯ টাকা। সালাম মূর্শেদী ছাড়াও নিষিদ্ধ হওয়া দুই কর্মকর্তাকেও সমপরিমান জরিমানা করা হয়েছে। ফিফার এথিকস কমিটির এডজুকেটরি চেম্বার সবার সাক্ষ্য-প্রমাণ নিয়েই এই সিদ্ধান্ত প্রদান করেছে।

এ ছাড়াও বাফুফের প্রকিউরমেন্ট ম্যানেজার ইমরুল হাসান শরীফকেও সাধারণ দায়িত্বের আওতায় ফিফা নির্দেশিত কমপ্ল্যায়ন্স পূরণ না করায় সতর্ক করা হয়েছে।

আর আবু নাঈম সোহাগ, আবু হোসেন, মিজানুর রহমানের ওপর সাধারণ দায়িত্ব, আনুগত্য ও মিথ্যাচারের কারণে শাস্তি দেওয়া হয়েছে।

–একুশে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com