বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বরগুনায় করোনায় কর্মহীন আঠারো শত পঞ্চাশ পরিবার পেল প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

  • আপডেট সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২০, ৬.২৩ পিএম
  • ৪৮৫ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল,বরগুনা  প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে সামাজিক দূরত্ব বজায় রেখে  মরনঘাতি করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র আঠারো শত পঞ্চাশ জন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মানবিক সহায়তার চাল, ডাল, আলু ও সাবান বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত উপজেলার আঠারোগাছিয়া, আমতলী ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে সামাজিক দূরত্ব বজায় রেখে উল্লেখিত ইউনিয়নের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে বসে আঠারো শত পঞ্চাশ জন পরিবারের মাঝে এ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
উপজেলার আঠারোগাছিয়া ও আমতলী সদর ইউনিয়নের আঠারো শত পরিবারকে জনপ্রতি দশ কেজি করে চাল ও একটি সাবান এবং আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের পঞ্চাশ জন পরিবারকে জনপ্রতি দশ কেজি করে চাল, পাচ কেজি আলু ও এক কেজি ডাল বিতরণ করা হয়েছে। এ ত্রান সহায়তা বিতরণ করেন উপজেলা নিবার্হী অফিসার মনিরা পারভীন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোঃ আবুবক্কর সিদ্দিকী, নৌবাহিনীর লেঃ কমান্ডার তানভীর আহম্মেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, হারুন অর রশিদ, ট্যাগ অফিসার উপজেলা নিবার্চন অফিসার মোঃ তরিকুল ইসলাম, সমাজসেবা অফিসার মোঃ হেমায়েত উদ্দিন, রিপোটার্র্স ইউনিটি সাধারণ সম্পাদক হায়ায়াতুজ্জামান মিরাজ, সংশ্লিষ্ট ইউপি সদস্যসহ স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।
উপজেলা নিবার্হী অফিসার মনিরা পারভীন বলেন, উপজেলার তিনটি ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে করোনায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র আঠারো শত পঞ্চাশ জন পরিবারের মাঝে মানবিক সহায়তার চাল, ডাল, আলু ও সাবান বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com