সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

লক্ষ্মীপুরে দুই উপজেলায় আজ ভোট, ভোর হতেই বৃষ্টি, কেন্দ্র প্রস্তুত 

  • আপডেট সময় বুধবার, ৮ মে, ২০২৪, ১১.০৮ পিএম
  • ১৩৩ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে দুই উপজেলায় আজ ভোট। কেন্দ্র প্রস্তুত থাকলেও ভোর হতেই মুষলধারে বৃষ্টি ঝরার কারণে এখনো কোনো প্রার্থী বা প্রার্থীর লোকজন, সমর্থক কিবা কোন ভোটারদের উপস্থিতি কেন্দ্রে দেখা যায়নি।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলায়  উপজেলা নির্বাচন হতে যাচ্ছে । মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম।
 সকাল ৮টায় শুরু হবে ভোটগ্রহণ। টানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ দুই উপজেলায় ভোটাররা ভোট দেবেন ব্যালট পেপারের মাধ্যমে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কমলনগর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এ উপজেলায় ৪ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন।
এদিকে রামগতি উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ১০ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।
প্রসঙ্গত, রামগতি ও কমলনগর মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৪ হাজার ৯ শত ৭৩ জন। পুরুষ ২ লাখ ২ হাজার ৬০ জন। নারী- ১লাখ ৮২ হাজার ৯ শত ১২জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com