মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

২৫ এপ্রিল থেকে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৮.৩৩ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

রাঙ্গামাটি জেলায় কাপ্তাই হ্রদে আগামী ২৫ এপ্রিল মধ্যরাত থেকে ২৪ জুলাই পর্যন্ত তিনমাস সকল প্রকার মাছ শিকার ও বিপণনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদে মাছ আহরণ নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সভায় মাছ শিকারের ওপর এ নিষেধাজ্ঞা ঘোষণা করেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার, জেলায় বিএফডিসি ব্যবস্থাপক কমান্ডার মো. আশরাফুল আলম ভূইয়া, জেলা মৎস্য কর্মকর্তা অধীর দাস, নৌ পুলিশ প্রতিনিধি, মৎস্য ব্যবসায়ীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান জানান, কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও সুষম বংশবৃদ্ধির লক্ষ্যে হ্রদে তিনমাস মাছ আহরণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মাছ আহরণ বন্ধকালীন সময়ে সরকারের পক্ষ থেকে প্রতিবছরের মতো এবারো বেকার জেলেদের বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্যশস্য সহায়তা প্রদান করা হবে। এ ছাড়া অবৈধ উপায়ে মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধ করতে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি কাপ্তাই হ্রদের গুরুত্বপূর্ণ স্থানে নৌ-পুলিশ মোতায়েন করা হবে।
সভায় কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধকালীন সময়ে স্থানীয় বরফ কল বন্ধ থাকাসহ স্থানীয় বাজার ও কাপ্তাই হ্রদ মনিটরিং করার সিদ্ধান্ত নেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com