শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন

পাহাড়ে যৌথ অভিযান চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে :সেতুমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ৭ এপ্রিল, ২০২৪, ১২.৫৭ এএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

সচিবালয়ে এক অনুষ্ঠানে শনিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বান্দরবানের পার্বত্য এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে চলমান যৌথ অভিযানের কথা নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘পাহাড়ে যৌথ অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। বিক্ষিপ্ত কিছু ঘটনা, এখানে গোটা পাহাড় অশান্ত হওয়ার কোনো কারণ নেই।

কাদের বলেন, ‘চীন ও ভারত সীমান্তের কাছে চীন স্টেট নামে একটা স্টেট আছে। ওখানে কেএনএফ এর একটি ঘাঁটি আছে বলে মনে করা হয়। তাদের সঙ্গে আগে আলোচনা হলেও কেন তারা বিদ্রোহ করল তা খতিয়ে দেখা হচ্ছে। সেখানে যৌথ অভিযান চলছে।

তিনি বলেন, ‘সীমান্ত থেকে কোনো বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন এদের মদদ দিবে এটা আমরা মনে করি না।

মন্ত্রী সকালে সচিবালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাসেক-২ প্রকল্পের আওতায় টাঙ্গাইলের এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়কে নির্মিত একটি রেল ওভারপাস, ৭টি ওভারপাস ও ১টি সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করেন। এদিন একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের টোল প্লাজার সব লেনে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) কার্যক্রম চালুসহ মেঘনা সেতু টোল প্লাজা-২ এর উদ্বোধন করেন তিনি।

গতবারের ন্যায় এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হবে।  সড়কে গাড়ির চাপ আছে। তবে যানজট থাকবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com