মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

লুকায় লোডশেডিং এর প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও। নিজস্ব প্রতিবেদক

  • আপডেট সময় শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ১২.০২ পিএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় ভয়াবহ লোডশেডিং এর প্রতিবাদে ভালুকা পৌরসভার ৯নং ওয়ার্ডের ভুক্তভুগী লোকজন বৃহস্পতিবার বিকালে ভালুকা পিডিবি’র নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে। দু’দিনের মাঝে নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ এর লোডশেডিং সহনীয় পর্যায়ে নিয়ে আসার প্রতিশ্রুতি দিলে ঘেরাও প্রত্যাহার করে নেয় উত্তেজিত জনতা।

ভোক্তভোগিদের অভিযোগ, পবিত্র রমজান মাস আসার পর থেকেই ইফতার,তারাবির নামাজ,সেহরির সময় বিদ্যুৎ চলে যায় এবং ২৪ঘন্টায় মাঝে অহরহ বিদ্যুৎ এর লোডশেডিং দেয়া হচ্ছে। এতে ভালুকা পৌর সভার ৯নং ওয়ার্ডের জনগণ ক্ষুব্ধ হয়ে পিডিবির নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে রাখে। এ সময় উত্তেজিত জনতাদের মাঝে নেতৃস্থানীয় লোকজনের সাথে নির্বাহী প্রকৌশলীর ফলপ্রসু আলোচনা শেষে ঘেরাও প্রত্যাহার করে নেয়া হয়।

ভালুকা পিবিডি এর নির্বাহী প্রকৌশলী এ জে এম আনোয়ারুজ্জামান জানান,দেশে বিদ্যুৎ’র ঘাটতি থাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবহারে একটু সমস্যা হচ্ছে। আগামী দু একদিনের মাঝে ওই এলাকার বিদ্যুৎ এর লোড শেডিং সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com