বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

গৌরীপুরে সাতদিন ব্যাপী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন শুরু

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ১২.০৯ এএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ-ময়মনসিংহের গৌরীপুরে রোববার ১০ চৈত্র ১৪৩০ ২৪ মার্চ ২০২৪ রাত, ( দশ ঘটিকায়) শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপনের মধ্যদিয়ে শ্রী শ্রী গোবিন্দ জিউর মন্দিরে প্রতিবারের ন্যায় ৫৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন শুরু হয়েছে। সোমবার। এবারও সাতটি কীর্তনীয়া দল অংশ গ্রহন করেছেন। হরিনাম সংকীর্তন সমাপ্তি হবে আগামী ১৯ চৈত্র ২ এপ্রিল সোমবার ভোরে।

জানাগেছে , গৌরীপুর উপজেলার অন্যান্য সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান অপেক্ষা গোবিন্দ জিউর মন্দিরের কথা সবাই এক নামে ও এক বাক্যে চিনেন জানেন । যুগ যুগ ধরে এটি হরিনাম সংকীর্তন, শ্রী কৃষ্ণের জন্মতিথী ও জগন্নাথ মহাপ্রভর রথযাত্রা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য পালন করে থাকেন। ধর্মমন্ত্রনালয় থেকে শুরু বাংলাদেশের সর্বত্র এই মন্দিরটির খ্যাতি ছড়িয়ে রয়েছে। তাই প্রতি বছর এখানে বিভিন্ন অঞ্চলের হাজার সনাতন ধর্মাবলম্বীদের শুভাগমন ঘটে। মন্দির আঙ্গিনার মাঠের চার পাশে ডেকুরেশনে সজ্জিত লাইটিং সহ এক মনোহর শোভা বর্ধন করছে। এখানে শাখার চুরি ঠাকুরের ছবি, শিশুদের খেলনা, হিন্দু ধর্মীয় গ্রন্থাবলী, কসমেটিকস, বাতাসা, দর্শনার্থীদের আপ্যায়নের জন্য টি স্টল ও পান দোকান রয়েছে।

সাধারণ সম্পাদক স্বপন এস জানান , গোবিন্দ জিউর দক্ষ মন্দির পরিচালনা কমিটি লাখ লাখ ভক্তবন্দের প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছেন। অদুর ভবিষতেও এটি আরো অনেক বেশি প্রশংসা অর্জন করবে বলেও তার বিশ্বাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com